jagonews24.com
Latest items from this RSS source.
সাভার ও কুমিল্লা সেনানিবাস সফর করলেন সেনাপ্রধান
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সাভার এবং কুমিল্লা সেনানিবাসে সংক্ষিপ্ত সফর করেছেন। রোববার (১৫ মার্চ) তিনি এ সফর করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, সফরকালে সেনাপ্রধান প্রথমে সাভার সেনানিবাস স…
ঢাবিতে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: আদালত থেকে পালালেন আসামি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী রাশেদ কামাল অনিক আত্মসমর্পণের আবেদন করতে এসে আদালত থেকে পালিয়ে গেছেন। রোববার (১৫ মার্চ) ঢাকার মহানগর হাকিম আদালতে আইনজীবীর মাধ্যমে …
শাহ আমানতে বাড়ছে বাতিল আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাড়ছে বাতিল আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা। তালিকায় সর্বশেষ যোগ হয়েছে চারটি ফ্লাইট। রোববার সন্ধ্যা ৭টার দিকে বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল ব…
ইসরায়েলের বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হিজবুল্লাহর
ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা রোববার (১৫ মার্চ) ইসরায়েলের সবচেয়ে বড় শহর তেল-আবিবের দক্ষিণে একটি বিমানঘাঁটিতে উন্নত ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে। এমন সময়ে এই হামলার দাবি করা হলো, যখন ইসরায়েল লেবাননে ধারাবাহিকভাবে হামলা চা…
ভোজ্যতেল নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই: বাণিজ্যমন্ত্রী
দেশে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, বাজারে তেলের কোনো ঘাটতি নেই, কোথাও কোথাও খুচরা পর্যায়ে কৃত্রিম সংকট তৈরি করা হলেও সেটিকে সামগ্রিক পরিস্থিতি হিসেবে দেখার সুযোগ নেই। তি…
ব্র্যাক ইউনিভার্সিটিতে নিয়োগ, কর্মস্থল ঢাকা
ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘রিসার্চ অ্যাসোসিয়েট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৮ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই স্নাতকোত্তর অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে। যে কোনো বয়সের প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ইউনি…
এবারও বাড়েনি ‘বিশেষ ট্রেন’, ভোগান্তির আশঙ্কা
ঈদ ঘিরে ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে প্রতিবছরই ‘বিশেষ ট্রেন’ পরিচালনা করে বাংলাদেশ রেলওয়ে। সাম্প্রতিক বছরগুলোর তথ্য বিশ্লেষণে দেখা যায়, ঈদযাত্রায় বিশেষ ট্রেনের সংখ্যা কখনো একরকম থাকে না। প্রতিবারই সেটা ওঠানামা করে, অর্থাৎ কম-বেশি হয়। আসন্ন ঈদুল ফিতরের ঈদযাত…
হানিফের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৫ এপ্রিল
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান চলাকালীন কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ১৮তম সাক্ষীর জবানবন্দি শেষ করা হয়েছে। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৫ …
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন সরফরাজ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ২০০৭ থেকে ২০২৩ পর্যন্ত পাকিস্তানের হয়ে খেলেছেন ৫৪ টেস্ট, ১১৭ ওয়ানডে ও ৬১ টি-টোয়েন্টি। অধিনায়ক হিসেবে পাকিস্তানকে ২০১৭ চ্যাম্পিয়ন্স জেতান সরফরাজ। অন…
মোজতবা খামেনি ‘সুস্থ আছেন’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সুস্থ আছেন এবং পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণ করছেন। ইরানি গণমাধ্যম অ্যালারাবি আলজাদিদকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। ৮ মার্চ দায়িত্ব গ্রহণের পর থেকে ইরানের এই সর্বোচ্চ ন…
নওগাঁয় বিআরএফের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নওগাঁর পোরশায় অসহায় ও দুস্থ ২০ জনের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (১৫ মার্চ) বিকেলে উপজেলার আমইড় গ্রামে বিআরএফ ইয়ুথ ক্লাব নওগাঁ শাখার পক্ষ থেকে এই উপহারসামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা জানান, বিআরএফ ইয়ুথ ক্লাব প্রতিবছর ঈদের …
নাসা গ্রুপের নজরুলকে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হলো
রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেফতার দেখানোর অনুমতি দিয়েছেন আদালত। রোববার (১৫ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। …
জনবল নেবে সাউথইস্ট ব্যাংক, থাকছে না বয়সসীমা
সাউথইস্ট ব্যাংক পিএলসিতে ‘হেড অব ব্র্যাঞ্চ (ভিপি/এসভিপি)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই স্নাতকোত্তর অথবা এমবিএ ডিগ্রিধারী হতে হবে। যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে। প্রতিষ্ঠানের নাম: সা…
তেলের জন্য আইএমএফ-বিশ্বব্যাংক থেকে অর্থ যোগানের চেষ্টা করবো
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দে সরকার কোনো কার্পণ্য করবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। সেই সঙ্গে তিনি বলেছেন, এজন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠান…
ঢাকায় খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: সাবেক কাউন্সিলর মিন্টু রিমান্ডে
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ মিন্টুকে দুদিনের রিমান্ডে দিয়েছেন আদালত। রোববার (১৫ মার্চ) ঢাকার মহানগর হাকিম জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন। এদিন মিন্টুক…
তাসকিন-রানার গতিতে কাঁপছে পাকিস্তান
লক্ষ্য ২৯১ রানের। শুরুতেই পাকিস্তানকে চেপে ধরেছে বাংলাদেশ। দুই পেসার তাসকিন আহমেদ আর নাহিদ রানার গতিতে কাঁপছে পাকিস্তান। ১৭ রান তুলতে ৩ উইকেট হারিয়ে বসেছে সফরকারীরা। পাকিস্তানের রান তাড়ায় ইনিংসের প্রথম ওভারেই আঘাত হানেন তাসকিন। তার দারুণ এক ডেলিভারি বুঝতে না …
ব্যাগ অযথা ভারী হয়ে যাচ্ছে? জেনে নিন স্মার্ট প্যাকিংয়ের টিপস
ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার সময় অনেকেরই একটু লম্বা সময়ের প্যাকিং করতে হয়। কিন্তু খেয়াল করে দেখেছেন কি যে, ফিরে আসার পর দেখা যায় ব্যাগের অনেক জামার ভাঁজই খোলা হয়নি? অথচ ব্যাগ গুছানোর সময় সবকিছুই জরুরি ভেবেই নিয়েছিলেন। মনে হতে পারে, একটু বেশি কাপড় নিয়ে গেলে কী আর এ…
কুমারখালীতে বিভিন্ন এতিমখানায় সৌদি খেজুর বিতরণ
কুষ্টিয়ার কুমারখালীতে অন্তত ৭৩টি এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষার্থীদের জন্য ২২৪ কেজি সৌদি খেজুর দেওয়া হয়েছে। রোববার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে এ খেজুর বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতারের সভাপতিত্বে এসময় উ…
আশ্রয় আবেদন প্রত্যাহার করেছেন ইরানের নারী ফুটবল দলের অধিনায়ক
অস্ট্রেলিয়ায় করা তার রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাহার করেছেন ইরানের জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক জাহরা গানবারি। রোববার (১৫ মার্চ) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সির (আইআরএনএ) বরাতে এই তথ্য জানায় এএফপি। আইআরএনএ’র প্রতিবেদনে বলা হয়,…
তেজগাঁওয়ে বিশেষ অভিযানে ৯ মাদকসেবী গ্রেফতার
রাজধানীতে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তেজগাঁও শিল্পাঞ্চলে অভিযান পরিচালনা করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপ। অভিযানে ৯ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৫ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশ …
জ্বালানি তেল নিয়ে ডিসিদের ৯ নির্দেশনা
প্রতিদিন ডিপোর মজুত যাচাই, জ্বালানি তেলের অবৈধ মজুতদারদের রোধ, অতিরিক্ত দাম নিলে শাস্তি নিশ্চিত করাসহ জেলা প্রশাসকদের (ডিসি) নয়টি নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার (১৫ মার্চ) জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত অনলাইন মতবিনিময় সভায় স…
অনিশ্চিত আবরারের হানড্রেডে খেলা
ইংল্যান্ডের দ্য হানড্রেডের নিলামে ভারতীয় মালিকানাধীন সানরাইজার্স লিডস ফ্র্যাঞ্চাইজি দলে নেয় পাকিস্তানি লেগ স্পিনার আবরার আহমেদকে। লন্ডনে অনুষ্ঠিত নিলামে ১ লাখ ৯০ হাজার পাউন্ডে (প্রায় ২ কোটি ৩৪ লাখ রুপি) তাকে দলে ভেড়ায় লিডস। যদিও তাকে দলে নেওয়ায় অনেক সমালোচিত …